332112

জামিন আবেদন খারিজ, আবারও দুই দিনের রি’মান্ডে সাবরিনা

নিউজ ডেস্ক।। কোভিডের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট দেয়ার অ’ভিযো’গে গ্রে’প্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর আরও দুই দিনের রি’মান্ড মঞ্জুর করেছে ঢাকা মহানগর হাকিম আ’দালত।

শুক্রবার দুপুরে তাকে আ’দালতে হাজির করে তেজগাঁও থানার প্র’তারণা মাম’লায় আবারও পাঁচ দিনের রি’মান্ডে নেয়ার আবেদন করে ডিবি।

এ সময় আ’সামি পক্ষের আ’ইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আ’দালত জামিন আবেদন খারিজ করে দুই দিনের রি’মান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৩ জুলাই সাবরিনাকে আ’দালতে হাজির করে চারদিনের রি’মান্ডে চেয়েছিল পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার তিন দিনের রি’মান্ড মঞ্জুর করেন।

১২ জুলাই দুপুরে আলোচিত চিকিৎসক সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জি’জ্ঞাসাবাদ করা হয়। জি’জ্ঞাসাবাদ শেষে তাকে গ্রে’ফতার করে পুলিশ।

ad

পাঠকের মতামত