গত ২৪ ঘন্টায় মৃ’ত ৫১ জন সম্পর্কে যা জানানো হয়েছে
নিউজ ডেস্ক।। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আ’ক্রা’ন্ত হয়ে ৫১ জন মা’রা গেছে। এ নিয়ে করোনা আ’ক্রা’ন্ত হয়ে মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৫৪৭ জনে।
শ’নাক্ত বিবেচনায় মৃ’ত্যুর হার ১.২৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৩৪ জনের করোনাভাইরাস শ’নাক্ত হয়েছে।
ফলে দেশে করোনা শ’নাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬২ জন। সব মিলে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮ হাজার ৭২৫ জন।
আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এদিকে, মৃ’ত ৫১ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ৪০ জন পুরুষ ও ১১ জন নারী। এ পর্যন্ত ২ হাজার ১১ জন পুরুষ এবং ৫৩৬ জন নারী মৃ’ত্যুবরণ করেছেন। শতাংশ বিবেচনায় পুরুষ মৃ’ত্যু’র হার ৭৮.৯৬ ও নারী মৃ’ত্যুর হার ২১.০৪ শতাংশ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২১-৩০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৫ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১-৮০ বছরের মধ্যে ১১ জন, ৮১-৯০ বছরের মধ্যে ২ জন মারা গেছেন।
এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ৪ জন এবং খুলনা বিভাগে ৬ জন মৃ’ত্যুবরণ করেছেন।






