331972

করোনার ভু’য়া সনদ নিয়ে কেউ ইতালি যায়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

নিউজ ডেস্ক।। মহামারি করোনা ভাইরাসের নমুন পরীক্ষার ভুয়া সনদ নিয়ে কোনো প্রবাসী বাংলাদেশি ইতালি ভ্রমণ করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইতালিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা কোয়ারেন্টিন না মানার জন্য সং’ক্রমণ ছড়িয়েছে বলে এক বিবৃতিতে এমনটা জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সং’কটকালে ১ হাজার ৬০০ বাংলাদেশি নাগরিক ইতালি গেছেন। তবে কোনো বাংলাদেশিই ভু’য়া সনদ নিয়ে ইতালি যাননি।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে যে অনেক বাংলাদেশি ভু’য়া করোনা সনদ নিয়ে ইতালি গেছেন। এমন তথ্য সঠিক নয়। ইতালিও এমন কোনো শর্ত দেয়নি। তারপরও কিছু বাংলাদেশি প্রয়োজন পড়তে পারে ভেবে নিজ থেকেই করোনা সনদ নিয়ে গিয়েছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দু’র্ভাগ্যজনক হলো কিছু বাংলাদেশি ইতালি ফিরে গিয়ে কোয়ারেন্টিন মানেননি। আর সম্ভবত, তাদের মাধ্যমে কমিউনিটির মধ্যে সং’ক্রমণ হতে পারে। ইতালির ল্যাজিও অঞ্চলে গত সপ্তাহে ৫ হাজার বাংলাদেশির করোনার নমুনা টেস্ট করা হয়েছে, এর মধ্যে ৬৫ জনের পজিটিভ এসেছে। রোমের বাংলাদেশ দূতাবাসের সহায়তায় ইতালি সরকার ল্যাজিও অঞ্চলের ৩০ হাজার বাংলাদেশির করোনা টেস্ট করানোর উদ্যোগ নিয়েছে।

আগামী ৩১ জুলাই পর্যন্ত আরও ১২টি দেশের সঙ্গে বাংলাদেশেও ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে ইতালি।

ad

পাঠকের মতামত