331976

মধ্যপ্রাচ্যে আরো ৮৯৫ বাংলাদেশির করোনায় মৃত্যু

প্রবাস ডেস্ক।। মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে করোনা ভাইরাসে প্রবাসী বাংলাদেশিদের আ’ক্রান্ত ও মৃ’ত্যুর তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) পর্যন্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইন এই ৬ দেশে করোনা ভাইরাসে আ’ক্রান্ত হয়ে মা’রা গেছেন ৮৯৫ জন বাংলাদেশি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই ৬ দেশে মোট ৩ হাজার ৫০৪ জন করোনায় মা’রা গেছেন। এসব দেশে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের ২৫ শতাংশই বাংলাদেশের নাগরিক।

৮৯৫ জনের মধ্যে সৌদি আরবেই মা’রা গেছেন ৬শ ২১ জন। এছাড়া আরব আমিরাতে ১৩০ জন, কুয়েতে ৭৫ জন, ওমানে ৩০ জন, কাতারে ২৪ জন ও বাহরাইনে ১৫ জন বাংলাদেশির মৃ’ত্যুর খবর পাওয়া গেছে।

এই ৬টি দেশে এখন পর্যন্ত প্রায় ৩৩ হাজার বাংলাদেশি করোনা ভাইরাসে আ’ক্রান্ত হয়েছেন। এর মধ্যে সৌদি আরবে প্রায় ১৭ হাজার, কাতারে ৬ হাজার, কুয়েতে প্রায় ৫ হাজার, সংযুক্ত আরব আমিরাতে ৪ হাজার, ওমানে ৩ হাজার ও বাহরাইনে ১ হাজার বাংলাদেশি করোনায় আ’ক্রান্ত হয়েছেন।

দূতাবাসের কর্মকর্তাদের দেয়া তথ্যমতে করোনায় মা’রা যাওয়া সবাইকে ওই দেশগুলোতেই দাফন করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের এই ৬টি দেশের বাইরে করোনায় যুক্তরাজ্যে ৩০৫ জন, যুক্তরাষ্ট্রে ২৭২ জন, ইতালিতে ১৪ জন, কানাডায় ৯ জন, সুইডেনে ৮ জন, ফ্রান্সে ৭ জন, স্পেনে ৫ জন এবং ভারত, মালদ্বীপ, পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

অর্থাৎ এই ১৪ দেশে ৬২৭ জন বাংলাদেশি করোনায় মা’রা গেছেন। সব মিলিয়ে বিশ্বের ২০ দেশে করোনায় মৃ’ত্যু হয়েছে ১ হাজার ৫২২ বাংলাদেশির।

ad

পাঠকের মতামত