পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের নির্দেশনা জারি
নিউজ ডেস্ক।। পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের বাড়িতে গিয়ে কোভিড-১৯ নমুনা সংগ্রহের নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
১৫ জুলাই বুধবার এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (পার-১ অধিশাখা) উপসচিব ও কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ফোকাল পয়েন্ট শামীমা নাসরীন স্বাক্ষরিত নির্দেশনা জারি সংক্রান্ত একটি চিঠি অধিদফতরে পাঠানো হয় বলে জানা গেছে।
চিঠিতে বলা হয়, কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪তম সভার সুপারিশে জানানো হয় যে, প্রবীণরা করোনাভাইরাসে আ’ক্রান্ত হচ্ছে বেশি এবং বিভিন্ন কারণে তারা করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের স্থানে যেতে সক্ষম হচ্ছে না। যার ফলে প্রবীণদের স্বাস্থ্যঝুঁ’কি বেড়ে যাচ্ছে।
এ জন্য তাদের সহজভাবে অথবা বিশেষভাবে করোনা পরীক্ষার ব্যবস্থা করা এবং সম্ভব হলে বাড়ি থেকে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা প্রয়োজন। এমতাবস্থায় প্রবীণ (৫০ বছর থেকে তদূর্ধ্ব) ব্যক্তিদের নমুনা পরীক্ষার জন্য বাড়ি থেকে নমুনা সংগ্রহের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ রোগী শ’নাক্ত হয়। ১৫ জুলাই পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট ৯ লাখ ৮০ হাজার ৪০২টি নমুনা পরীক্ষা করে এক লাখ ৯৩ হাজার ১৩৪ জন করোনা রোগী শ’নাক্ত হয়। শ’নাক্তের মধ্যে মৃ’ত্যু হয়েছে ২ হাজার ৪৫৭ জন।






