331887

পাঠাওয়ের ফাহিম হ’ত্যায় সিসিটিভির ফুটেজে যা দেখা গেল

প্রবাস ডেস্ক।। রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও’য়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহের নিউইয়র্কের নিজ অ্যাপার্টমেন্ট থেকে ছিন্ন-বিচ্ছিন্ন ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ। বধুবার (১৫ জুলাই) ঘটনাস্থল থেকে একটি ইলেকট্রিক করাত জব্দ করা হয়েছে।

নিউইয়র্ক পুলিশ জানায়, ঘটনাস্থলেই শরীরের বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পাওয়া গেছে। এর মধ্যে হাত-পা বিহীন ধড়, বি’চ্ছিন্ন মাথা, হাত এবং দুই পা পাওয়া গেছে। পাশে একটি ব্যাগও ছিল। এখনো ব্যাগটি খুলে দেখা হয়নি। আমরা এখনো এই হ’ত্যাকা’ণ্ডের কোনো উদ্দেশ্য সম্পর্কে ধারণা করতে পারছি না।

ফাহিম হ’ত্যার ঘটনায় ওই বাড়িটির সিটিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। ভিডিওতে দেখা যায়, সোমবার এক ব্যক্তি স্যুট পরে, হাতে মোজা, মাথায় হ্যাট ও মুখে মাস্ক পরে অ্যাপার্টমেন্টে প্রবেশ করছেন। পুলিশ বলছে, শি’কার হাতের নাগালে আসতেই ওই লোক কাবু করে ফেলেছে। তার সঙ্গে স্যুটকেস ছিল। তিনি একেবারেই পেশাদার।

পুলিশের ধারণা, ফাহিম লিফট থেকে বের হওয়ার পরপরই তাকে গু’লি করা হয়েছে অথবা ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়েছে। অ’পরা’ধীর কাছে একটি স্যুটকেসও ছিল। সে খুবই পে’শাদার খু’নি বলেই ধারণা করছে পুলিশ।

ফাহিম যে ভবনে থাকতেন সেটি খুব সম্প্রতি নির্মিত একটি অ্যাপার্টমেন্ট ভবন। ভবনের পর্দা নামানো ছিল।

প্রায় বিশ কোটি টাকা দিয়ে গত বছর নিউইয়র্কে বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন ৩৩ বছর বয়সী ফাহিম। পাঠাওয়ের মতো তিনি নাইজেরিয়ায় আরো একটি মোটর বাইক শেয়ারিং প্রতিষ্ঠান চালু করেছিলেন। সে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার পদে ছিলেন ফাহিম সালেহ।

ad

পাঠকের মতামত