331815

সৌদি আদালতের রায়, প্রাপ্তবয়স্ক নারী অন্য বাড়িতে স্বাধীনতা ভোগ অ’পরাধ নয়

ডেস্ক রিপোর্ট।। প্রাপ্তবয়স্ক সুস্থ কোনও সৌদি নারী যদি অন্য বাড়িতে স্বাধীনতা ভোগ করে, তবে তা শা’স্তিযোগ্য অ’পরাধ নয়। সোমবার রিয়াদের একটি আ’দালত এক রুলে এ কথা জানিয়েছেন। খবর সৌদি গেজেটের।

একজন তরুণী তার পরিবারকে চিঠিতে জানিয়েছিল, স্বাধীনতা ভোগ করার জন্য আলাদা বাড়িতে থাকতে চান তিনি। এ ঘটনায় আ’দালতে যায় ওই তরুণীর পরিবার। ওই মা’মলার শুনানির পর এ রুল জা’রি করেন বি’চারক।

একজন সরকারি কৌঁসুলি ওই তরুণীর পরিবারের হয়ে একটি মা’মলা দায়ের করলে তা খারিজ করে দেন আ’দালত। ওই নারীর আ’ইনজীবী আব্দুল-রহমান আল-লাহিম এ কথা জানিয়েছেন।

সৌদি গেজেটকে তিনি বলেন, নিজের বাড়ি ছেড়ে চলে যাওয়ার পুনরাবৃত্তি করায় এবং তার বাবার অনুমতি ছাড়া রিয়াদে ভ্রমণ করায় ওই তরুণীর সাজার আবেদন জানান সরকারি কৌঁসুলি। তবে আ’দালত বলেন, এটা শাস্তি’যোগ্য অ’পরাধ নয়।

অন্য একটি বাড়িতে স্বাধীনতা ভোগ শা’স্তিযোগ্য অ’পরাধ নয় বলে এসময় মন্তব্য করেন আ’দালত। মা’মলা খারিজ করে দিয়ে আ’দালত বলেন, বিবাদী একজন প্রাপ্তবয়স্ক, সুস্থ নারী। সে কোথায় থাকবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার রয়েছে তার।

ad

পাঠকের মতামত