সাহেদের উত্তরায় ফ্ল্যাট নিয়ে এবার আরেক তথ্য দিলেন কেয়ারটেকার তারা মিয়া
নিউজ ডেস্ক : ল’ চেম্বার করতেই রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের ৬২ নম্বর বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন বহুমুখী প্র’তারণার অভি’যোগে আট’ক রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম। গত দুই মাস আগে উত্তরার ফ্ল্যাটটি ৩০ হাজার টাকায় ভাড়া নেন তিনি।
গত দুই বছর ধরে বাড়িটির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছেন মো. তারা মিয়া। তিনি সাংবাদিকদের বলেন, গত দুই মাস আগে সাহেদ করিমের লোকজন এ বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট দেখে বাড়ির মালিক ইয়াহিয়া খানের সঙ্গে আলোচনা করেন। চুক্তি অনুযায়ী মাসে ৩০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। তবে সাহেদ করিম নিজে এখানে আসেননি।
আট’ক করার পর প্র’তারক সাহেদ করিমকে সঙ্গে নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে উত্তরার এ বাড়িতে অভি’যান শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভি’যান শেষে দুপুর ১টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য সাহেদ করিমকে র্যাব হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়।
তবে এখানে অভি’যানে কিছু পাওয়া গেছে কি না, সে বিষয়ে কিছু বলেনি র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম। উল্লেখ্য, বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীরবর্তী সীমান্ত এলাকা থেকে তাকে আট’ক করা হয়।






