331801

আরব আমিরাতের সারা ‘র মঙ্গল অভিযানে শুক্রবার যাওয়া স্থগিত

মহকাশযানটি গতকাল বুধবার উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় এখন উৎক্ষেপণের সময় শুক্রবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। প্রায় ৫০ কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে রোবটিক মহাকাশযানটি ২০২১ সালের ফেব্রুয়ারিতে তার গন্তব্যে পৌঁছানোর কথা ছিলো । কিন্তু আরব আমিরাতের দুবাই মিডিয়া অফিস বুধবার জানিয়েছে, শুক্রবার তার যাওয়া স্থগিত করা হয়েছে। খবর বিবিসি ও নেচার।

বিবিসি জানায়, সারাহ বিনতে ইউসিফ আল আমিরি হচ্ছে ‘হোপ মিশনের’ বৈজ্ঞানিক দলের প্রধান সারাহ। একইসঙ্গে দেশটির অ্যাডভান্সড সায়েন্স বিষয়ক প্রতিমন্ত্রী।

সারাহ নেচর’কে বলেন ‘স্বপ্ন ছিল মহাকাশ থেকে আমি পৃথিবীকে দেখবো’। সংযুক্ত আরব আমিরাতের মহাকাশ অভিযানের কোন অভিজ্ঞতাই নেই। এক্ষেত্রে তারা একেবারেই নতুন।

এই প্রকল্পের শুরুতে আমিরাত সরকার প্রকল্পের টিমকে জানেিয়ছিল, তারা কোন একটা বিদেশি কোম্পানি থেকে মহাকাশযান কিনতে পারবে না। নিজেদেরকেই তৈরি করতে হবে। এ কারণে প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জনের জন্য প্রজেক্ট টিমকে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পার্টনারশিপে যেতে হয়েছিল।

স্যাটেলাইটটি তৈরির বেশিরভাগ কাজ হয়েছে ইউনিভার্সিটি অক কলোরাডোর ‘ল্যাবরেটরি ফর এটমোসফিয়ারিক অ্যান্ড স্পেস ফিজিক্সে।’ তবে দুবাইয়ের কিছু কাজ হয়েছে।

হোপ মিশন মূলত মঙ্গলগ্রহের জলবায়ু ও আবহাওয়া নিয়ে কাজ করবে।

আমিরাতের স্যাটেলাইটটির ওজন ১ দশমিক ৩ টন। জাপানের দুর্গম তানেগাশিমা মহাকাশ বন্দর থেকে রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হবে।

ad

পাঠকের মতামত