331781

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃ’ত ৩৩ জন সম্পর্কে যা জানানো হয়েছে

নিউজ ডেস্ক।। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আ’ক্রান্ত হয়ে ৩৩ জন মারা গেছে। এ নিয়ে করোনা আ’ক্রান্ত হয়ে মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৪৫৭ জনে। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৫৩৩ জনের করোনাভাইরাস শ’নাক্ত হয়েছে।

ফলে দেশে করোনা শ’নাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৬ জন। সব মিলে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫ হাজার ২৩ জন। আজ বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে, মৃ’ত ৩৩ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ২৭ জন পুরুষ ও ৬ জন নারী। এ পর্যন্ত ১ হাজার ৯৪০ জন পুরুষ এবং ৫১৭ জন নারী মৃ’ত্যুবরণ করেছেন।

শতকরা হিসেবে পুরষ ৭৮ দশমিক ৯৬ শতাংশ এবং নারী ২১ দশমিক ০৪ শতাংশ। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ০-১০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১০ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৭ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৫ জন, ৮১-৯০ বছরের মধ্যে ২ জন মা’রা গেছেন।

এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ২ জন, রংপুর বিভাগে ৩ জন এবং খুলনা বিভাগে ৫ জন মৃ’ত্যুবরণ করেছেন।

ad

পাঠকের মতামত