331729

অ’পকর্মের জন্য অনুতপ্ত ডা. সাবরিনা

নিউজ ডেস্ক।। ‘করোনা পরীক্ষার ভুয়া সনদ তৈরি করতে আমাকে ব্যবহার করা হয়েছে। আমি এটা চাইনি। এখন ভুল বুঝতে পারছি, কিন্তু দেরি হয়ে গেছে। আমাকে যারা এ কাজে সহযোগিতা করেছে তারাও সমান অ’পরাধী। তাদেরও গ্রে’প্তার করা হোক।’

রিমান্ডের দ্বিতীয় দিনে নিজের অ’পকর্মের জন্য এভাবে অনুতপ্ত হয়েছেন ডা. সাবরিনা। পাশাপাশি তাকে যারা এ কাজে ব্যবহার করেছে তাদেরও গ্রে’প্তারের দাবি জানিয়েছেন তিনি।

রি’মান্ডের দ্বিতীয় দিনে জি’জ্ঞাসাবাদে ডা. সাবরিনা এমন আরো অনেক কথা বলছেন। বিশেষ করে ডা. সাবরিনার মোবাইল কল লিস্ট ধরে তদ’ন্ত করা হচ্ছে।

ডা. সাবরিনাকে গ্রে’প্তারের পর তার মোবাইল ফোনটি জব্দ করে দেখা গেছে, করোনার মতো স্পর্শকাতর বিষয়ে অনেক প্রভাবশালী লোকজন তাকে এ অ’পকর্মে সহযোগিতা করেছেন।

এসব তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

এদিকে ডা. সাবরিনার ঘনিষ্ঠ ওভাল গ্রুপের আরো সাত পরিচালককে পুলিশ নজরদারিতে রেখেছে। এই সাতজনকেও জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়ে ডিবি কর্মকর্তারা বলেন, ওভাল গ্রুপের পরিচালকদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত করে দেখা হবে, এই জা’লিয়াতির সঙ্গে আর কারা জড়িত।

ডিবির তেজগাঁও বিভাগের ডিসি গোলাম মোস্তফা রাসেল বলেন, ডা. সাবরিনার কারণে যেসব সাধারণ মানুষ ভুক্তভোগী হয়েছে, এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

ad

পাঠকের মতামত