331773

শাহেদ ৫৯ মামলার আসামি

নিউজ ডেস্ক।। করোনার ভুয়া রিপোর্ট দিয়ে প্র’তারণার অ’ভিযোগে গ্রেফ’তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের বি’রুদ্ধে ৫৯টি মা’মলা রয়েছে। র‌্যাব জানায়, করোনা টেষ্টের ভুয়া রিপোর্টের মা’মলা সহ ৫৯ টি মামলা রয়েছে শাহেদের বি’রুদ্ধে। খবর: সময়নিউজ।

বুধবার (১৫ জুলাই) ভোরে সাতক্ষীরার সীমান্তের দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে নৌকায় পালিয়ে থাকা অবস্থায় তাকে গ্রে’ফতার করা হয়।

সেখান থেকে জরুরি ভিক্তিতে তাকে হেলিকপ্টরে করে ঢাকা নিয়ে আসা হয়। বর্তমানে শাহেদকে র‌্যাব সদর দপ্তরে রাখা হয়েছে। সেখানে জিঞ্জাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

র‌্যাব জানায়, শাহেদ তার ব্যক্তিগত মোবাইলটি ফেলে দিয়েছে। গত কয়েকদিন ধরে শাহেদ বার বার অবস্থান পরিবর্তন করায় তাকে ধরতে র‌্যাবের সময় লেগেছে র‌্যাবের। সবশেষ আজ ভোড়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে নৌকায় পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রে’ফতার করতে সক্ষম হয়েছি।

গত ৬ জুলাই করোনা পরীক্ষার ভু’য়া রিপোর্ট দেয়ার অভিযোগে র‍্যাব উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়। এরপর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সি’লগালা করে দেয়া হয়। ৭ জুলাই করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অ’ভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র‌্যাব।

মা’মলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে প্রধান আ’সামি করে ১৭ জনের নাম উল্লেখ করা হয় এজাহারে। এরপর থেকেই পালিয়ে ছিলেন সাহেদ। তাকে গ্রে’ফতারে দেশের বিভিন্ন স্থানে অ’ভিযান চালায় র‌্যাব। অবশেষে সাতক্ষীরা থেকে তাকে গ্রে’ফতার করতে সক্ষম হয়তারা।

ad

পাঠকের মতামত