লা’শ গুম অন্তঃসত্ত্বা নারীর : রি’মান্ডে ভুয়া চিকিৎসক দম্পতি
নিউজ ডেস্ক।। রাজধানীর উত্তরখানের কোনাবাড়ি এলাকায় গর্ভপাতের সময় এক অন্তঃসত্ত্বা নারীর মৃ’ত্যুর পর তাঁর লা’শ গুমের মা’মলায় ভু’য়া চিকিৎসক দম্পতির দুই দিনের রি’মান্ড মঞ্জুর করেছেন আ’দালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এই রি’মান্ডের আদেশ দেন।
রি’মান্ডে যাওয়া আ’সামিরা হলেন- গোলাম রাব্বানী ও তাঁর স্ত্রী হাসিনা।
এর আগে আ’সামিদের আ’দালতে হাজির করে পাঁচ দিনের রি’মান্ড চেয়ে আবেদন করেন উত্তরখান থানার এসআই হারেজ মিয়া।
আ’সামি গোলাম রাব্বানীর পক্ষে তাঁর আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। এ সময় হাসিনার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে শুনানি শেষে আদা’লত গোলাম রাব্বানীর জামিনের আবেদন খারিজ করে দেন।
মা’মলার অভি’যোগ থেকে জানা যায়, গত ৩ জুলাই উত্তরখানের আমাইয়া এলাকা থেকে মালা রানী নামের এক নারী নিখোঁজ হন। ৩ জুলাই এক ব্যক্তির মোবাইল ফোন নম্বর থেকে ফোন দিয়ে তার স্বামী হরি গোপাল দাসকে জানানো হয়, মালা রানী যেখানেই আছে ভালো আছে। রাতে সেখানেই থাকবে। স্বামী ৪ জুলাই পর্যন্ত অপেক্ষার পর ওই নম্বরে ফোন দেন। তবে কেউ ফোন রিসিভ করেননি। কখনো কখনো ফোন বন্ধ পাওয়া যায়। ৫ জুলাই হরি গোপাল দাস উত্তরখান থানায় সাধারণ ডায়েরি করেন।
গতকাল সোমবার সকালে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে গোলাম রাব্বানী ও তার স্ত্রী হাসিনাকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, ৩ জুলাই মালা রানীকে ওষুধ খাইয়ে তার গর্ভপাত করানোর চেষ্টা করেন। এতে তার অতিরিক্ত র’ক্তক্ষরণ হয়। ৪ জুলাই বিকেল সাড়ে ৫টায় মালা রানী মা’রা যান। এরপর তাকে একটি বস্তায় ভরে ডোবায় ফেলে দেন গোলাম রাব্বানী ও তার স্ত্রী। সোমবার দুপুরে ওই ডোবা থেকে মালা রানীর বস্তাবন্দি লা’শ উদ্ধার করা হয়। উৎস: কালের কণ্ঠ।






