রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ গ্রে’প্তার
নিউজ ডেস্ক।। হাসপাতালের লাইসেন্সের মেয়াদ না থাকা, টেস্ট না করেই কোভিড পরীক্ষার ভু’য়া রিপোর্ট দেয়াসহ নানা অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় র্যাবের দায়ের করা মা’মলার ২ নম্বর আসামি রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজকে গ্রে’প্তার করেছে র্যাব।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গাজীপুরের কাপাসিয়া থেকে তাকে গ্রে’প্তার করা হয়েছে। দায়ের করা মাম’লায় রাতেই তাকে পুলিশে সোপর্দ করা হবে।
এর আগে গত ৮ জুলাই রাতে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে সাহেদের প্রধান সহযোগী তারেক শিবলীকে গ্রে’প্তার করে র্যাব।
দায়ের করা মাম’লার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। গত ৭ জুলাই রাতে দায়ের হওয়া মামলাটি ত’দন্ত করছিলেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর গাজী।






