আন্তর্জাতিক আদালতে সৌদির বি’রুদ্ধে কাতারের জয়
ডেস্ক রিপোর্ট।। আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) সৌদি জোটের বি’রুদ্ধে জয় পেয়েছে কাতার। দেশটির বিমান চলাচলের উপর ২০১৭ সালে এক তরফা নি’ষেধাজ্ঞা দেয় সৌদ আরব, আরব আমিরাত, মিশর ও বাহরাইন।
২০১৭ সালে মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সমর্তনের অভিযোগে কাতারের আকাশপথ অবরোধ করে সৌদি জোটের এই ৪ দেশ। মুরসি নিজ সেনাবাহিনীর কর্তৃক অবৈধভাবে ক্ষ’মতাচ্যুত হয়ে তখন জেলে ছিলেন। তবে মুরসিকে সমর্থনের কথা অস্বীকার করে কাতার। দেশটি বলেছে, সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশ দোহার বি’রুদ্ধে প্রকারান্তরে যু’দ্ধ ঘোষণা করেছে।
আকাশপথ আ’বরুদ্ধকরার মামলায় সৌদি জোটের আপিল প্রত্যাখ্যান করে কাতারের প্রতি সমর্থন দিয়েছে নেদারল্যান্ডসভিত্তিক জাতিসংঘের এই শীর্ষ আদালত আইসিজে। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট আবদুলওয়াকি আহমেদ ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৮ সালে আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা বা আইসিএও সৌদি জোটের দেয়া ওই নি’ষেধাজ্ঞা প্রত্যাক্ষ্যান করে। অ’বরোধকারী দেশগুলোর বিরুদ্ধে চুক্তি ল’ঙ্ঘনের অভিযোগ করে আইসিএও। তাদের এ সিদ্ধান্তের বি’রুদ্ধে আন্তির্জাতিক আ’দালতে আপিল করে অ’বরোধকারী চার দেশ।
মঙ্গলবারের রায়ে আদালত বলেছে, এই ঘটনায় আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা সিদ্ধান্ত দিতে পারে। সৌদি জোটের দাবি ছিল,আদালত যেন আইসিএও’র এ সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল ঘোষণা করে। আন্তর্জাতিক আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কাতার।
দোহা বলছে,আদালতের এ রায় আন্তর্জাতিক বিমান চলাচল সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের জন্য অবরোধ আরোপকারী দেশগুলোকে বিচারের মুখোমুখি করবে।






