331804

অর্থ আ’ত্মসাতের অ’ভিযোগ জায়েদ খানের বি’রুদ্ধে

বিনোদন ডেস্ক।। অর্থ আ’ত্মসাতসহ ১৭ সংগঠনের নী’তিমা’লার বি’রুদ্ধে অবস্থান ও বিভিন্ন শিল্পী-কুশলীকে হয়রানি করা, মি’থ্যা মা’মলা দেয়া এবং ক্ষ’মতার দা’পট দেখিয়ে বিভিন্ন অ’পকর্ম করার অ’ভিযোগ এনে চিত্রনায়ক ও শিল্পী সমিতির নেতা জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে বয়কট করলো চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭টি সংগঠন।

বুধবার (১৫ জুলাই) এফডিসির জহির রায়হান কালার ল্যাব হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে জায়েদ খানের বি’রুদ্ধে বেশ কিছু ‘অভিযোগ আনা হয় ১৮ সংগঠনের পক্ষ থেকে। লিখিত বক্তব্যে বাংলাদেশ পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আপনারা জানেন, চলচ্চিত্র নির্মাণে শৃ’ঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি নির্মাণ ব্যয় কমানোর লক্ষ্যে এবং সুষ্ঠু পরিবেশ ও আস্থা ফিরিয়ে আনতে এ বছরের শুরুর দিকে আমরা চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠন একত্রে মিলিত হয়ে ‘চলচ্চিত্র নির্মাণ সং’ক্রান্ত নীতিমালা প্রণয়ন কমিটি’ নামে একটি কমিটি গঠন করি। তবে সব সমিতি এই কমিটির নীতিমালার সাথে একমত পোষণ করলেও ব্যক্তি স্বার্থের কারণে চলচ্চিত্র শিল্পী সমিতির বি’রোধিতা করে। আমরা বারবার তাদের সঙ্গে সমাঝোতা করার চেষ্টা করলেও তারা আমাদের কোনো প্রকার সহযোগিতা করেনি।

জায়েদ খানকে উদ্দেশ্য করে ১৮ সংগঠনের পক্ষে গুলজার বলেন, ‘আমাদের কাছে খবর আছে; এই নী’তিমালার বি’রুদ্ধে সরাসরি জায়েদ খান বি’রোধিতা করেছেন। এছাড়াও তার বি’রুদ্ধে বিভিন্ন শিল্পী-কুশলীকে হ’য়রানি করা, মি’থ্যা মা’মলা দেয়া এবং ক্ষ’মতার দা’পট দেখিয়ে বিভিন্ন অ’পকর্ম করার অনেক অ’ভিযোগ এসেছে।’

সংবাদ সম্মেলনে জায়েদ খানের বি’রুদ্ধে অর্থ আ’ত্মসাতের অ’ভিযোগ এনে বলা হয়, ‘শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ২০১৯ সালের ৩ এপ্রিলের জাতীয় চলচ্চিত্র দিবস এর সাংস্কৃতিক অনুষ্ঠানে খরচের জন্য নগদ ৬ লক্ষ টাকা ইভেন্ট ম্যানেজমেন্টের কাছ থেকে সরাসরি গ্রহণ করেন। কিন্তু জাতীয় কমিটি কর্তৃক গঠিত অর্থ সং’ক্রান্ত কমিটির চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চু, জায়েদ খানকে বারবার চিঠি দিয়ে সভায় উপস্থিত থেকে ৬ লাখ টাকার হিসাব প্রদান করার জন্য অনুরোধ করলেও তিনি কোনো সভায় উপস্থিত হননি এবং হিসাবও দেননি। এ কারণে গতকাল ১৪ জুলাই চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের এক জরুরি সভায় জায়েদ খানকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল ক’র্মকাণ্ড থেকে বয়কট অর্থাৎ বর্জন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে অনির্দিষ্টকালের জন্য তার সাথে কেউ কাজ করবেন না এবং তার সাথে কেউ কোনো কাজে অংশগ্রহণ করবেন না।’

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নি’ষিদ্ধ শিল্পী-কুশলীদের নিয়ে যে সকল প্রযোজক অথবা পরিচালক কাজ করার উদ্যোগী হবেন কিংবা কাজ করবেন তাদেরকে তাদের নিজ নিজ সমিতির সদস্যপদ থেকে গঠনতন্ত্র মোতাবেক বহিষ্কার করা হবে অর্থাৎ তাদের সদস্যপদ বাতিল করা হবে।

ad

পাঠকের মতামত