শীতে আরো ভ’য়ঙ্কর হবে করোনা ভাইরাস!
নিউজ ডেস্ক।। মহামারি করোনা ভাইরাসের সং’ক্রমণ শীতকালে আরো ভ’য়ঙ্কর হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করছেন ব্রিটিশ বিজ্ঞানীরা।
গবেষকদের দাবি, আসছে শীতে দ্বিতীয় দফার সং’ক্রমণে কেবল যুক্তরাজ্যেই মা’রা যেতে পারে আরো এক লাখ ২০ হাজার মানুষ। তবে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এই মৃ’ত্যুর সংখ্যা কমানো সম্ভব।
বিবিসি জানিয়েছে, ৩৭ জন বিজ্ঞানী ও অ্যাকাডেমিশিয়ান মিলে এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছেন। সম্ভাব্য সর্বোচ্চ খা’রাপ পরিণতির কথা বিবেচনা করে তারা একটি মডেল দাঁড় করিয়েছেন।
এতে বলা হচ্ছে, শীতে দ্বিতীয় দফার সং’ক্রমণে কেবল ব্রিটেনের হাসপাতালেই ২৪ হাজার পাঁচশ’ থেকে দুই লাখ ৫১ হাজার মানুষ মা’রা যেতে পারে। সর্বোচ্চ মৃ’ত্যু হতে পারে ২০২১ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে।
ব্রিটেনের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্স এই গবেষণা প্রতিবেদন সম্পর্কে বলেছেন, শীতে করোনা ভাইরাস মহামারি কীভাবে ছড়িয়ে যেতে পারে তা নিয়ে এখনও অনেক বেশি অনিশ্চয়তা রয়েছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, শীতল পরিবেশে এই ভাইরাস আরও দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারে এবং আরও বেশি সং’ক্রমণ ঘটাতে পারে।




