331610

রিমা’ন্ডে জিজ্ঞাসাবাদের মুখে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন ডা. সাবরিনা

নিউজ ডেস্ক : দ’ফায় দ’ফায় জিজ্ঞাসাবাদ চলছে ডা. সাবরিনাকে। গতকাল সোমবার রাত থেকে তেজগাঁও থানা পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনি। সেখানে নানা প্রশ্নের কখনো জবাব দেন, কখনো নিরুত্তর মৌনতার ভূমিকায় থাকেন। প্রশ্নের ফাঁকে ফাঁকে উদাসও হয়ে পড়েন মাঝেমধ্যে।

জানা গেছে, তিন দিনের রিমা’ন্ডে নিয়ে ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। প্রশ্নের মুখে পড়ে তিনি কিভাবে প্র’তারণার ফাঁ’দ পেতে করোনা নমুনা পরীক্ষা ছাড়াই ভু’য়া সনদ দিতেন সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। তবে সেসব জবাব মোটেও সহজে হচ্ছে না।

একজন চিকিৎসক হয়ে চিকিৎসা নিয়ে এমন প্রতা’রণা তিনি কিভাবে করতে পারলেন- এমন প্রশ্নের জবাবে তিনি অস্বীকার করছেন অভি’যোগ। কিন্তু জিজ্ঞাসাবাদে নিয়োজিতরা প্রয়োজনীয় তথ্য-উপাত্ত হাজির করলে তিনি নিরুত্তর থাকছেন। মৌনতাই সম্মতির লক্ষণ হিসেবে পুলিশ তা বিবেচনা করছে।

ডা. সাবরিনাকে গতকাল সোমবার সকালে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে চার দিনের রিমা’ন্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তিন দিনের রিমা’ন্ড মঞ্জুর করেন।

জাতীয় হৃদেরাগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্টারের দায়িত্ব পালন করে আসা ডা. সাবরিনা জেকেজি হেলথকেয়ারের প্রধান নির্বাহী আরিফুল হক চৌধুরীর স্ত্রী। সে কারণে সাবরিনা আরিফ চৌধুরী নামেই তিনি পরিচিত। করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জা’লিয়াতির অভিযো’গে এক মামলায় গ্রে’প্তার হয়ে সাবরিনার স্বামী আরিফুল বর্তমানে কারাগারে।

ad

পাঠকের মতামত