331637

গত ২৪ ঘন্টায় মৃ’ত ৩৩ জন সম্পর্কে যা জানানো হয়েছে

নিউজ ডেস্ক।। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আ’ক্রান্ত হয়ে ৩৩ জন মা’রা গেছে। এ নিয়ে করোনা আ’ক্রান্ত হয়ে মা’রা গেল ২ হাজার ৪২৪ জন। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ১৬৩ জনের করোনাভাইরাস শ’না’ক্ত হয়েছে।

ফলে দেশে করোনা শ’না’ক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৯০ হাজার ৫৭ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৯১০ জন। সব মিলে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩ হাজার ২২৭ জন।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে মৃ’ত ৩৩ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১০ জন নারী। এ পর্যন্ত ১ হাজার ৯১৩ জন পুরুষ এবং ৫১১ জন নারী মৃ’ত্যুবরণ করেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৩১-৪০ বছরের মধ্যে ২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৬ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৯ জন, ৭১-৮০ বছরের মধ্যে ১১ জন, ৮১-৯০ বছরের মধ্যে ১ জন মা’রা গেছেন।

এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ১ জন, সিলেট বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ২ জন এবং খুলনা বিভাগে ৫ জন মৃ’ত্যুবরণ করেছেন।

ad

পাঠকের মতামত