সৌদি আরবে রাতভর ক্ষে’পণাস্ত্র ও ড্রো’ন হা’মলা হুতিদের
ডেস্ক রিপোর্ট।। সৌদি আরবে রাতভর হা’মলা চালানো চালিয়েছে হুতি বিদ্রোহীরা। রবিবার (১২ জুলাই) চারটি ক্ষে’পণাস্ত্র ও ছয়টি ড্রো’ন তারা ধরে ফেলেছে এবং ধ্বং’স করেছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।। তবে ক্ষ’য়ক্ষতির বিষয়ে কিছু বলেনি তারা।
সামরিক জোটের বিবৃতির বরাত দিয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানা থেকে সৌদি আরবের দিকে হা’মলা চালানো হয়। তবে তারা কোথায় ক্ষে’পণাস্ত্র ও ড্রোন ধ্বং’স করেছে, তা বলা হয়নি।
হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহইয়া সারেয়া বলেন, তারা হাম’লার বিষয়ে পরে বিস্তারিত জানাবেন। তবে হুতি পরিচালিত সংবাদ সংস্থা আল মাসিরাহ জানিয়েছে, হুতি নিয়ন্ত্রিত অঞ্চলের বিভিন্ন স্থানে সোমবার বিমান হা’মলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
মে মাসে সৌদি আরবে নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাব হয়। জুনে হুতিরা রিয়াদে ক্ষে’পণাস্ত্র হামলা চালায়। সানা থেকে ২০১৪ সালের শেষ দিকে আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে উৎখাত করে হুতি বি’দ্রোহীরা। পরের বছরের মার্চ থেকে সেখানে অ’ভিযান শুরু করে সৌদি সামরিক জোট। হুতির নিয়ন্ত্রণ রয়েছে অধিকাংশ নগরে।
দুই গোষ্ঠীর যুদ্ধে এ পর্যন্ত এক লাখ মানুষ মারা গেছে। সেখানে বিশ্বের সব চেয়ে বড় মানবিক সং’কট সৃষ্টি হয়েছে বলে মনে করে জাতিসংঘ। এরই মধ্যে অ’স্ত্রবিরতি করাতে ভার্চুয়াল আ’লোচনা শুরু করেছে।




