331445

মাকে বা’চাতে গিয়ে বাকৃবি শিক্ষার্থীর মৃ’ত্যু

নিউজ ডেস্ক।। রাকিবুল হাসান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: বিদ্যুৎস্পৃষ্ঠ মাকে বাঁ’চাতে গিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মারা গেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল-আমিন ইসলাম মিথুন।

রোববার সকাল ১০টায় বিদ্যুৎস্পৃষ্ঠ হওয়ার ওই ঘটনাটি ঘটে। মিথুন বগুড়া জেলার গাবতলী উপজেলার চকসাদু গ্রামের মো. মোজাম হোসেনের ছোট ছেলে।

মিথুনের বড় ভাই সাদেকুল ইসলাম জানান, করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায়, লকডাউনে মিথুন ও তার মা তার বোনের বাসা মানিকগঞ্জে অবস্থান করছিলেন। রোববার সকালে তার মা বিদ্যুৎস্পৃষ্ঠ হলে, মিথুন মাকে বাঁ’চাতে গিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ঠ হলে গুরুতর অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। এসময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় মিথুনের মা বেঁ’চে গেছেন বলে জানান তার ভাই।

এদিকে মেধাবী এই শিক্ষার্থীর মৃ’ত্যুতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মিথুনের মৃ’ত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন তার সহপাঠী, শিক্ষক, বড় ভাই এবং ছোট ভাইয়েরা।

ad

পাঠকের মতামত