331531

ডা. সাবরিনার ২ টাকার জীবাণুনাশক (ভিডিও)

নিউজ ডেস্ক।।  করোনা রিপোর্ট জা’লিয়াতির অ’ভিযোগে গ্রে’ফতার হওয়া ডা. সাবরিনা আরিফ চৌধুরী জেকেজি হেলথকেয়ারের ইউটিউব চ্যানেলে বহু ভিডিও টিউটোরিয়াল দিয়েছেন। সেসব ভিডিওতে তিনি বিভিন্ন পরামর্শ দিয়েছেন। তার একটি ভিডিও’র শিরোনাম ‘২ টাকায় জীবানুনাশক বানাই, করোনা প্র’তিরোধে করি লড়াই’।

তিনি জানিয়েছেন বাসায় বসেই কী করে সঠিক উপায়ে ব্লিচিং পাউডার দিয়ে জী’বাণুনাশক তৈরি করা যায়। তিনি এরপর দুই লিটার পানি দিয়ে জী’বাণুনাশক তৈরি করেন। এরপর তিনি এক ঘণ্টা রেখে দিতে বলেন পানিটি।

তিনি এসময় সাবধানতা অবলম্বন করতে বলেন। তিনি এও জানান, ব্লিচিং পাউডারের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নির্ধারণ করে দ্রবণটির ঘনত্ব নির্ধারণ করা যেতে পারে।

এছাড়াও ডা. সাবরিনা ‘জিরো ফিগার কি আসলেই জরুরি’ শিরোনামের আরেকটি ভিডিওতে ডায়েট কন্ট্রোল নিয়ে বিভিন্ন পরামর্শ দেন। সেখানে তিনি ডায়েট কন্ট্রোল করতে গিয়ে কীভাবে অনেকেই অজ্ঞান হয়ে পড়েন, সে কথাও বলেন।

সেখানে সব কিছুই পরিমাণ মতো খেতে বলেছেন তিনি। তবে খাশি বা গরুর মগজ কলিজা এগুলো খেতে মানা করেছেন। ডিমের ব্যাপারে বলেছেন, প্রতিদিন একটি করে খেতে। কম মিষ্টি যুক্ত ফল খেতে বলেছেন তিনি। তিনি এই ভিডিওতে আট গ্লাস পানি খেতেও বলেছেন।

এছাড়াও বাচ্চাদের বাইরে খেলার সুযোগ করে দেয়ার আহ্বান জানান তিনি। কারণ বাচ্চারা ঘরে বসে থেকে মোটা হয়ে যাচ্ছে।

উল্লেখ্য, করোনার নমুনা পরীক্ষায় প্র’তারণা মা’মলায় জেকেজি’র চেয়ারম্যান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে বহিষ্কৃত ডা. সাবরিনা আরিফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আ’দালত।

সকালে তাকে আ’দালতে হাজির করে চারদিনের রি’মান্ড আবেদন করে পুলিশ। একই সঙ্গে তার জামিন আবেদন খারিজ করে দেন আ’দালত।

https://www.youtube.com/watch?v=XkTn7K0Rjiw&feature=emb_title

ad

পাঠকের মতামত