331482

করোনা পরীক্ষার টেস্ট না করেই রিপোর্ট ডেলিভারি দেওয়া সবাই গ্রে’ফতার হবে

নিউজ ডেস্ক : করোনাভাইরাস পরীক্ষার টেস্ট না করেই রিপোর্ট ডেলিভারি দেওয়া সবাইকে গ্রে’ফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জেকেজি হেলথ কেয়ারের প্র’তারণা নিয়ে দেশে তো’লপা’ড় চলছে। এ প্র’তারণার মূল হোতা জেকেজির প্রধান নির্বাহী আরিফ চৌধুরী গ্রে’ফতার হয়েছেন। প্র’তারণায় আরিফের অন্যতম সহযোগী তার স্ত্রী ও জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনাও গতকাল গ্রে’ফতার হয়েছেন। তবে এখনো গ্রে’ফতার হননি রিজেন্টের সাহেদ।

আইজিপি বেনজীর আহমেদ জেকেজির প্র’তারণা নিয়ে বলেন, বিষয়টি নিয়ে আমরা সচেতন আছি। যারাই এ অ’পরা’ধের সঙ্গে জড়িত তাদের প্রত্যেককেই আমরা গ্রে’ফতার করব। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদকে গ্রে’ফতারের বিষয়ে আইজিপি বলেন, আমরা তাকে ধ’রার জন্য চেষ্টা করছি। আমাদের সব ইউনিট কাজ করছে। তিনি গ্রে’ফতার না হওয়া পর্যন্ত পুলিশের চেষ্টা অব্যাহত থাকবে।

ad

পাঠকের মতামত