331473

খাশোগজি হ’ত্যার প্রধান সন্দেহভাজন সৌদি যুবরাজ: জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট :সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান দেশটির সাংবাদিক জামাল খাশোগি হ’ত্যাকাণ্ডের প্রধান স’ন্দেহভাজন বলে মন্তব্য করেছেন জাতিসংঘের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা।

শনিবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেছেন বি’চারবহির্ভূত হ’ত্যাকাণ্ড ও স্বেচ্ছাচারী মৃ’ত্যুদণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক অ্যাগনেস ক্যালামার্ড।

তিনি বলেন, জামাল খাশোগি নি’হত হওয়ার পর নির্দেশদাতা ও হ’ত্যার উস্কানি দেয়ার জন্য সৌদি যুবরাজকে প্রধান সন্দেহভাজন বলে মনে করা হচ্ছে।
অ্যাগনেস ক্যালামার্ড বলেন, জামাল খাশোগি হ’ত্যার আ’লামত এ কথাই বলে দিচ্ছে যে, সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ বিন সালমানের অবদান ছাড়া এ ধরনের হ’ত্যাকাণ্ড সং’ঘটিত হতে পারে না।

তিনি বলেন, এক বছরের বেশি সময় আগে যে তথ্য দেয়া হয়েছিল সে অনুসারে আমি বিশ্বাস করি যে, মার্কিন কেন্দ্রীয় গো’য়েন্দা সংস্থা সিআইএ’র কাছেও এ তথ্য আছে।

সৌদি অভিযুক্ত দুই ডজন ব্যক্তির অনুপস্থিতিতে তুরস্ক যে বি’চার পরিচালনা করছে সে সম্পর্কে জা’তিসংঘের এ কর্মকর্তা বলেন, এটি পরিষ্কার যে, রিয়াদ সরকার এসব ব্যক্তিকে আদালতে উপস্থিত হতে দেবে না। সে কারণে তুরস্কের এ বি’চার প্রক্রিয়ার বিশেষ গুরুত্ব রয়েছে।

২০১৮ সালের অক্টোবর মাসে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেট অফিসে জামাল খাশোগিকে হ’ত্যা করা হয়। বিডি-প্রতিদিন, যুগান্তর

ad

পাঠকের মতামত