331388

শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৫,৫৮০ জন করোনা রোগী

নিউজ ডেস্ক।।  দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৬৬৬ জনের দেহে করোনাভাইরাসের সং’ক্রমণ শ’নাক্ত করা হয়েছে। ৭৭টি ল্যাবে ১১ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করে এই সংখ্যা পাওয়া যায়। একই সময়ে প্রা’ণঘাতী ভাইরাসটিতে আ’ক্রান্ত হয়ে মা’রা গেছেন আরও ৪৭ জন।

এনিয়ে বাংলাদেশে করোনায় আ’ক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জন। আর ভাইরাসটিতে আ’ক্রান্ত হয়ে প্রা’ণহানি হলো মোট ২ হাজার ৩৫২ জনের।

মা’রা যাওয়া ৪৭ জনের মধ্যে ৩৬ জন পুরুষ আর ১১ জন নারী। যারা মা’রা গেছেন, তাদের মধ্যে ঢাকা বিভাগের ২৩ জন, চট্টগ্রাম বিভাগের ৬ জন, খুলনা বিভাগের ৬ জন, রাজশাহী বিভাগের ৪ জন, সিলেট বিভাগের ৪ জন এবং রংপুর বিভােগের ২ জন। ৪৭ জনের মধ্যে হাসপাতালে মা’রা গেছেন ৪৩ জন এবং বাড়িতে মা’রা’ গেছেন ৪ জন।

রবিবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৮০ জন করোনা রোগী। এ নিয়ে মোট ৯৩ হাজার ৬১৪ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সুস্থতার হার ৫০.৯৩ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আ’ক্রান্ত রোগী শ’নাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আ’ক্রান্ত হয়ে প্রথম মৃ’ত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আ’ক্রান্ত ও মৃ’তের সংখ্যা লাফিয়ে বাড়ছে।

ad

পাঠকের মতামত