গত ২৪ ঘন্টায় মৃ’ত ৪৭ জন সম্পর্কে যা জানানো হয়েছে
নিউজ ডেস্ক।। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আ’ক্রান্ত হয়ে ৪৭ জন মা’রা গেছে। এ নিয়ে করোনা আ’ক্রান্ত হয়ে মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৩৫২ জনে। শ’নাক্ত বিবেচনায় মৃ’ত্যর হার ১.২৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৬ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৬৬৬ জনের করোনাভাইরাস শ’নাক্ত হয়েছে।
ফলে দেশে করোনা শ’নাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জন। ২৪ ঘণ্টায় শ’নাক্তের হার ২৪.১১ শতাংশ। এ পর্যন্ত শ’নাক্তের হার ১৯.৫৪ শতাংশ। এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৮০ জন। সব মিলে সুস্থ হয়েছেন ৯৩ হাজার ৬১৪ জন। শ’নাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫০.৯৩ শতাংশ।
আজ রোববার (১২ জুলাই) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এদিকে মৃ’ত ৩৭ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১১ জন নারী। এ পর্যন্ত পুরুষ মৃ’ত্যুবরণ করেছেন ১ হাজার ৮৬০ জন। এছাড়া মোট নারী মৃ’ত্যুবরণ করেছেন ৪৯২ জন। শতাংশ বিবেচনায় পুরুষ মৃ’ত্যুর হার ৭৯.০৮ ও নারী মৃ’ত্যুর হার ২০.৯২ শতাংশ।
এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ২ জন, রংপুর বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ৪ জন মৃ’ত্যুবরণ করেছেন।
এ পর্যন্ত বিভাগ ভিত্তিক মৃ’ত্যুর হার সম্পর্কে যা জানা গেছে, ঢাকা বিভাগে ৫০ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ২৬.২৮ শতাংশ, রাজশাহী বিভাগে ৫.১৪ শতাংশ, খুলনা বিভাগে ৫.১৪ শতাংশ, বরিশাল বিভাগে ৩.৬১ শতাংশ, সিলেট বিভাগে ৪.৩৮ শতাংশ, রংপুর বিভাগে ৩.১০ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে বিভাগে ২.৩৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যারা মা’রা গেছে তাদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ১১-২০ বছরের মধ্যে ১ জন, ২১-৩০ বছরের মধ্যে ২ জন, ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৫ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৬ জন, ৮১-৯০ বছরের মধ্যে ২ জন মা’রা গেছেন।






