শাহেদের পালানোর সুযোগ নেই, যেকোনও সময় গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক।। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. শাহেদের বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ নেই এবং যেকোনও সময় তাকে গ্রে’ফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ রবিবার (১২ জুলাই) ঈদুল আযহা উপলক্ষে দেশের সার্বিক আ’ইনশৃ’ঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, কোরবানির পশুর হাটের নিরা’পত্তা ও চামড়া পাচার রোধকরণ এবং শিল্পাঞ্চলে আ’ইনশৃ’ঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ প্রাসঙ্গিক বিষয়ে করণীয় নির্ধারণের লক্ষ্যে সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
শাহেদকে গ্রে’ফতারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আ’ইনশৃঙ্খ’লা বাহিনীর সদস্যরা তাকে খুঁজে বের করবে। তবে, তারও উচিত আ’ত্মসমর্পণ করা।’ তিনি বলেন, ‘শাহেদকে ধরতে র্যাব-পুলিশ তাকে খুঁজছে। আশা করি, খুব শিগগিরই তা জানাতে পারবো।’
মন্ত্রী বলেন, ‘রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ যত বড় ক্ষমতাবানই হোন না কেন তাকে আ’ইনের আওতায় আনা হবে। সাহেদকে খোঁজা হচ্ছে, তাকে আ’ত্মসমর্পণ করতে হবে, অন্যথায় তাকে গ্রে’ফতার করা হবে। তার বিদেশ যাওয়ার সুযোগ কোনও সুযোগ নেই। যে কোনও সময় শাহেদ গ্রে’ফতার হবে।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শাহেদের সকল অ’পরাধ ত’দন্ত করা হচ্ছে, দ্রুতই এ বিষয়ে রিপোর্ট দেয়া হবে।’
এ সময় শাহেদ গ্রে’ফতার না হওয়া পর্যন্ত তাকে গ্রে’ফতারের চেষ্টা চলবে বলে জানান আইজিপি ড. বেনজীর আহমেদ।






