ডা. সাবরিনা গ্রে’ফতার!
নিউজ ডেস্ক।। করোনা টেস্টে জেকেজি কোম্পানির প্র’তারণার অ’ভিযোগে ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে জিজ্ঞাসবাদ করার জন্য ডেকে আনার পর তাকে গ্রেফ’তার দেখানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাও বিভাগের উপ পুলিশ কমিশনার হারুন অর রশিদ।
আজ রোববার (১২ জুলাই) দুপুরে তেজগাও উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে জি’জ্ঞাসবাদ করার জন্য ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে ডেকে আনা হয়। এরপর সন্তোজনক জবাব না পাওয়ায় তাকে গ্রে’ফতার করা হয়েছে বলেও জানান হারুন অর রশিদ।
টেস্ট না করেই করোনার রিপোর্ট নিয়ে জেকেজি হেলথ কেয়ারের প্র’তারণা প্রকাশ্যে আসার পরও ধরাছোঁয়ার বাইরে ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী। তার বি’রুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য অধিদফতর। উৎস: বাংলাদেশ টুডে।






