330943

লিবিয়ায় মানব পাচার চক্রের নারী সদস্য র‌্যাবের হাতে গ্রে’ফতার

নিউজ ডেস্ক।। মাদারীপুরে লিবিয়ায় মানব পাচার চক্রের নারী সদস্য সুমি বেগমকে (৩২) গ্রে’ফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে সদর উপজেলার শ্রীনদীহাট এলাকা সুমিকে গ্রে’ফতার করা হয়। গ্রে’ফতার মুমি বেগম একই এলাকার সামাদ ফকিরের স্ত্রী।

বৃহস্পতিবার রাতে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো. তাজুল ইসলাম জানান, গ্রামের সহজসরল বেকার যুবকদের লো’ভ দেখিয়ে লিবিয়ায় পাচার করে আসছে একটি চক্র।

লিবিয়ার বন্দিশালায় তাদেরকে আ’টক রেখে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নি’র্যাতন শুরু করে বন্দীদের নি’কটাত্মী’য়দের কাছ থেকে মোটা অংকের টাকা দাবী করে। এমন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সুমি বেগম গ্রে’ফতার করা হয়।

র‌্যাব আরো জানায়, সুমি তার এলাকায় দালাল চক্রের মূলহোতা কুদ্দুস (৩৭) এর সাথে যোগসাজসে অ’বৈধভাবে লিবিয়ায় বাংলাদেশ হতে বিভিন্ন উপায়ে মানব পা’চার করে। সুমি বাংলাদেশ হতে লিবিয়ায় মানব পাচারের যাবতীয় আর্থিক লেনদেন ও লোক সংগ্রহের কাজ সম্পাদন করে। আ’টককৃত আ’সামিকে মা’মলার পরে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জি’জ্ঞাসাবাদে সে চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

ad

পাঠকের মতামত