330936

করোনায় রিজেন্টের সাহেদের বাবার মৃ’ত্যু

নিউজ ডেস্ক।। রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের মালিক সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদের বাবা সিরাজুল ইসলাম করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে মা’রা গেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মা’রা যান। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিরাজুল ইসলাম করোনাভাইরাসে আ’ক্রান্ত ছিলেন। তিনি তাদের হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। তার নিউমোনিয়াসহ অন্যান্য জটিলতা ছিল।

জানা গেছে, গত ৪ জুলাই সাহেদ তার বাবাকে হাসপাতালে ভর্তি করান। ভর্তির পর প্রথম দুইদিন সাহেদ তার বাবার খোঁজ নিয়েছেন। এরপর তার হাসপাতলে র‌্যাবের অ’ভিযানের পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, রিজেন্ট হাসপাতালের বি’রুদ্ধে অনিয়ম এবং প্র’তারণার অভি’যোগে ৬ জুলাই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি দল উত্তরায় অবস্থিত হাসপাতালের একটি শাখায় অ’ভিযান চালায়। সেখানে করোনাভাইরাস পরীক্ষা না করেই ভু’য়া সনদ দেয়াসহ নানা ধরনের অ’নিয়মের প্রমাণ পায় র‍্যাব।

পরদিন অ’নিয়মের অ’ভিযোগে হাসপাতালের উত্তরা শাখা সিলগালা করে দেয় র‍্যাব। একই দিন রিজেন্ট হাসপাতালের মিরপুর এবং উত্তরা দুটি শাখারই কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে একটি বিজ্ঞপ্তি ইস্যু করে স্বাস্থ্য অধিদফতর। এরই মধ্যে রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিমের বি’রুদ্ধে দেশত্যাগে নি’ষেধাজ্ঞা দেয়া হয়েছে। তাকে গ্রে’ফতারে অ’ভিযান চালায় আ’ইনশৃ’ঙ্খলা রক্ষাকারী বাহিনী। মো. সাহেদের ব্যাংক অ্যাকাউন্টও (হিসাব) ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংক। উৎস: জাগোনিউজ

ad

পাঠকের মতামত