পদ্মা সেতুর পিলারের গোড়ার মাটি সরে যাওয়ার ঝুঁ’কি!
নিউজ ডেস্ক।। অত্যন্ত খরস্রোতা পদ্মা। তারই বুকে বসানো হচ্ছে বৃহৎ স্থাপনা পদ্মা সেতু। ইতোমধ্যে সেতুর কাজ শেষ হয়েছে প্রায় ৮৭ শতাংশ। বসানো হয়েছে ৪০টি পিলার।
এর মধ্যে ২২টি পিলারের গোড়ায় এমন মাটি রয়েছে যেটা কোহেনসিভ অর্থাৎ সহজেই সরে যায়। ফলে ঝুঁ’কি এড়াতে সেই পিলারগুলোতে দেয়া হয়েছে বাড়তি পাইল। তারপরও পদ্মা সেতুর পিলারের গোড়া থেকে মাটি সরে যাওয়ার ঝুঁ’কি রয়ে গেছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ‘পদ্মা বহুমুখী সেতু নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের ওপর নিবিড় পরিবীক্ষণের দ্বিতীয় খসড়া প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘পদ্মা নদী অত্যন্ত খরস্রোতা বিধায় সেতুর পিলারের গোড়ায় স্কোয়ারিংয়ের (পিলারের গোড়া থেকে মাটি সরে যাওয়া) সম্ভাবনা রয়েছে, যা প্রকল্পটির জন্য ঝুঁ’কিপূর্ণ।’
তবে আইএমইডির তথ্যের সঙ্গে একমত নন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘তাদেরকে (আইএমইডি) জিজ্ঞাসা করেন, আপনারা ঝুঁ’কিপূর্ণ কাজ কেন এলাউ (অনুমতি) করছেন?
জিজ্ঞাসা করেন যে, ঝুঁ’কিপূর্ণ কাজে ৩০ হাজার কোটি টাকার বরাদ্দ কেন বন্ধ করছেন না? তাদের তো কাজ বন্ধ করে দেয়া উচিত। এটা তো ইমিডিয়েটলি (তাৎক্ষণিক) বন্ধ করা উচিত বা অ্যাকশনে (ব্যবস্থা) যাওয়া উচিত। যারা ঝুঁ’কিপূর্ণ কাজ করছে, তাদের বি’রুদ্ধে অ্যাকশনে যাওয়া উচিত। সরকার এত টাকা খরচ করছে, আর তারা ম্যানেজমেন্ট থেকে পাস করে বা কেউ হয়তো ইতিহাসে পাস করে বলে দিল ঝুঁ’কিপূর্ণ!’ উৎস: বিডিলাইভ।




