330383

অবশেষে গুঞ্জন উড়িয়ে সামনে এলেন বুবলি

বিনোদন ডেস্ক।। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মা হওয়ার গুঞ্জন উঠেছিল চিত্রনায়িকা শবনম বুবলির। শোনা গিয়েছিল, ‘বীর’ সিনেমার শুটিংয়ের সময় গর্ভবতী ছিলেন তিনি। সিনেমায় তার কিছু গান ও দৃশ্য দেখে সেরকমের কিছু বোঝাও গিয়েছিল। অনেকে বুবলির সন্তানের বাবা হিসেবে ঢালিউডের শীর্ষ নায়কের নাম টেনে এনেছেন।

বিষয়টি আরো চাউর হয়ে যখন বুবলি আড়ালে চলে যান। মুখরোচক খবর রটে সন্তান নিয়ে ফিরবেন কী বুবলি? তবে এ নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেননি ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এলেন বুবলি।

মাঝে মধ্যে হঠাৎ করেই এই নায়িকার উদয়ে ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি-দুটি ছবি পোস্ট করে ফের হাওয়া হয়ে যান। এ যেন এক প্রকার তার উপস্থিতির জানান দেয়া। সেই ধারাবাহিকতায় সোমবার একটি ছবি পোস্ট করলেন। যেখানে রোদচশমা চোখে, হলুদ পোশাকে ধরা দিয়েছেন। বাতাসে উড়ছে তার চুল ও পোশাক। ক্যাপশনে বুবলি লিখেছেন, ‘এলোমেলো বাতাসে….’!

একে তো সিনেমার দুর্দিন যাচ্ছে। তার ওপর নানা গুজব-গুঞ্জনের মুখে ক্যারিয়ার জুড়েও এলোমেলো বাতাস বুবলির। সেই এলোমেলো বাতাস বশে আনতে পারবেন কি নায়িকা? এমনটায় ভাবছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

এদিকে সম্প্রতি শাকিবের সিনেমা থেকে বাদ পড়েছেন বুবলি। এ কথা জানিয়েছেন সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ। এছাড়া শাকিব খানের হাতে থাকা নতুন আরো কয়েকটি সিনেমায় বুবলিকে দেখা যাবে না শাকিবের সিনেমায় এমনটাও শোনা যাচ্ছে। যদিও এর কারণ পরিষ্কার নয়।

অন্যদিকে শাকিব খানের বাইরে প্রথমবার নিরবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন বুবলি। সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ সিনেমাটি করোনা পরিস্থিতি শেষ হলেই বাকি অংশের কাজ শুরু হবে বলে জানা গেছে।

ad

পাঠকের মতামত