রংপুরে ছাত্রী ধ’র্ষ’ণের অ’ভিযোগে শিক্ষক গ্রে’ফতার
নিউজ ডেস্ক।। রংপুরের শ্যামপুর সুগার মিলস হাই স্কুলের ছাত্রী ধ’র্ষ’নের অ’ভিযো’গে ওই স্কুলের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক মনোয়ারুল ইসলাম মিঠুকে গ্রে’ফতা’র করেছে বদরগঞ্জ থানা পুলিশ। ধ’র্ষ’ণের শিকার ওই ছাত্রী থানায় অভি’যোগ দিলে পুলিশ তাকে গ্রে’ফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, রংপুরের বদরগঞ্জ উপজেলার শিল্পনগরী শ্যামপুরে শ্যামপুর সুগার মিলস হাই স্কুলের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক ও রংপুর সদর উপজেলার ৩ নং চন্দনপাট ইউনিয়নের পুঁটিমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে মনোয়ারুল ইসলাম মিঠু স্কুলের একটি কক্ষে প্রাইভেট পড়াত ।
গত ৩০ জুন সকাল ১০ টার পর সুগার মিলস স্কুলের ৯ম শ্রেণির ছাত্রীকে কৌশলে প্রাইভেট পড়ার কক্ষে ডেকে নিয়ে ধ’র্ষ’ণ করে। ছাত্রীটি অসুস্থ হলে বিষয়টি বাবা-মা জানতে পায়। পরে উক্ত ছাত্রী বদরগঞ্জ থানায় লিখিত অ’ভি’যোগ দিলে থানা পুলিশ অ’ভিযুক্ত শিক্ষক মঙ্গলবার মধ্যরাতে গ্রে’ফতা’র করেন।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রে’ফতার’কৃতকে আদালতের মাধ্যমে জে’ল হাজতে পাঠানো হয়েছে।




