330424

মৃ’ত্যুর পর সামনে এল বোনকে লেখা সুশান্তের চিঠি

বিনোদন ডেস্ক।। ভাই নেই। সুশান্তের প্রয়াণে এই সত্যিটা মেনে নেওয়ার মতো কঠিন পরীক্ষাও দিতে হচ্ছে বোনদের। কিছুতেই মেনে নিতে পারছেন না সকলকে ছেড়ে দিকশূন্যপুরের দিকে পাড়ি দিয়েছেন সুশান্ত সিং রাজপুত। তবুও সত্যি এড়িয়ে যাওয়ার উপায় তো নেই! মৃ’ত্যুর পর বোনকে লেখা অভিনেতার চিঠির ছবি ভাইরাল হল।

সুশান্তের বোন শ্বেতা কীর্তি আমেরিকায় থাকেন। এদিন তিনিই ভাই সুশান্তের লেখা চিঠি শেয়ার করলেন ইনস্টাগ্রামে। মুহূর্তে তা ভাইরাল হল সামাজিক যোগাযোগ মাধ্যমে। চিঠিতে নিজের হাতে সুশান্ত লেখেন, “সে, যে কিনা বলে সে পারে এবং সে যে বলে সে পারে না। দুজনেই তাদের জায়গায় ঠিক। তুমি প্রথমজন। ভালবাসা। ভাই সুশান্ত।”

কিছুদিন আগে একটি পোস্টে শ্বেতা তার সন্তানের সঙ্গে সুশান্তের ছবি পোস্ট করে লিখেছিলেন, “মামার সঙ্গে সুইটহার্ট ফ্রেইজু।”

সুশান্তের মৃ’ত্যু নানা প্রশ্নের মুখে ফেলেছে বলিউডকে। বিতর্কও দানা বেঁধেছে। কিন্তু সব ছাপিয়ে মনে ভেতরে কষ্টটা থেকেই যাবে। পরিবার তাদের আদরের সদস্যকে হারিয়েছেন যে।

ইনস্টাগ্রামে একটি নোট শেয়ার করে শ্বেতা লিখেছিলেন, “আমার বাচ্চা, আমার বাবু বাচ্চা আমাদের সঙ্গে স্বশরীরে নেই এবং ঠিক আছে…আমি জানি তুই খুব কষ্টে ছিলি। তুই যো’দ্ধা ছিলি, লড়াই করেছিস। ক্ষমা করে দিস সোনা…ক্ষমা করে দিস এত কষ্টের মধ্য দিয়ে তোকে যেতে হল…যদি পারতাম তোর সমস্ত কষ্ট নিয়ে কেবল তোকে আনন্দ দিতে। তোর চোখ পৃথিবীকে শেখালো কীভাবে স্বপ্ন দেখতে হয়। যেখানেই থাকিস ভালো থাকিস, সুখে থাকিস। শুধু জানিস আমরা তোকে সবসময় ভালবাসব।”

ad

পাঠকের মতামত