330113

বিদেশফেরত কর্মীদের সহায়তায় জেলা-উপজেলা প্রশাসনকে প্রবাসী কল্যাণ মন্ত্রীর নির্দেশ

নিউজ ডেস্ক।। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ নির্দেশনা দিয়ে জানিয়েছেন, অসহায়, ক্ষতিগ্রস্ত ও দরিদ্র প্রবাসীদের কর্মীদের পরিবারকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধিনস্থ জেলা কর্মসংস্থান অফিসের মাধ্যমে পাওয়া তালিকার ভিত্তিতে এ সহায়তা দেওয়া হবে।

মানবিক সহায়তা পেতে ইচ্ছুক সব বিদেশফেরত কর্মী ও প্রবাসী কর্মীদের পরিবারকে স্ব-স্ব জেলার জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসে এবং যেসব জেলায় কর্মসংস্থান অফিস নেই সেসব জেলার জেলা সদরে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যোগাযোগ করা যাবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় (www.probashi.gov.bd) এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (www.bmet.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

গত ২৬ এপ্রিল সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ দেশে চলমান সহায়তা কার্যক্রমের আওতায় মানবিক সহায়তার সুপারিশ করা হয়।

ad

পাঠকের মতামত