‘আমেরিকা ভারতকে ভালোবাসে’, মোদিকে ট্রাম্পের আশ্বাস
ডেস্ক রিপোর্ট।। সীমান্তে চীনা আগ্রাসন নিয়ে ভারতের সং’ঘাত চরমে। পাক স্টক এক্সচেঞ্জে জ’ঙ্গি হানা নিয়ে রাষ্ট্রপুঞ্জে চীনের তোলা ভারতবিরোধী প্রস্তাবে সায় দেয়নি আমেরিকা। সেই মার্কিন যুক্তরাষ্ট্রই ফের পাশে দাঁড়াল ভারতের, এমনটা মনে করছে দেশটি বেশ কয়েকটি গণমাধ্যম।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, ‘আমেরিকা ভারতকে ভালোবাসে।’ মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৪তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার জবাবেই ট্রাম্প একথা বলেন।
নরেন্দ্র মোদি ট্রাম্পকে টুইটারে লিখেছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সেদেশের জনগণকে ২৪৪ তম স্বাধীনতা দিবসে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে আমরা আজকের এই দিনটি উদযাপন করে স্বাধীনতা এবং মানবতার আদর্শকে পালন করি।’ এই বার্তায় দুই দেশ যে গণতান্ত্রিক মর্যাদাকে পালন করে চলছে, সে কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
এরপরেই পালটা মোদিকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন ট্রাম্প। তাতে মোদিকে ‘আমার বন্ধু’ বলে উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, ‘আমেরিকা ভারতকে ভালোবাসে’।
শুভেচ্ছা বার্তার এই আদানপ্রদানে বোঝা যায়, দুই দেশনেতার পারস্পরিক সমঝোতা ও ব্যক্তিগত সম্পর্ক ক্রমশ দৃঢ় হচ্ছে। পক্ষান্তরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্ক তিক্ত হচ্ছে মোদি ও ট্রাম্পের।
উল্লেখ্য, এর আগে চার বছর ফোন করলেও গত ১৫ জুন জন্মদিনে জিনপিংকে শুভেচ্ছা জানাননি মোদি। আবার করোনা সং’ক্রমণের জন্য ক্রমাগত চীনকে আ’ক্রমণ করে চলেছেন ট্রাম্প। সেই আবহে মোদির উদ্দেশে ট্রাম্পের টুইট সৌহার্দ্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উৎস:আনন্দবাজার পত্রিকা




