‘আমার ছেলে অনেক পাপ করেছে, ওকে গু’লি করে মা’রা হোক’
ডেস্ক রিপোর্ট।। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে কুখ্যাত স’ন্ত্রা’সী বিকাশ দুবেকে ধরতে গিয়ে দু’র্বৃ’ত্তদের গু’লিতে পুলিশের ৮ সদস্য প্রা’ণ হারান। হা’মলার পর ৩৬ ঘণ্টা পার হলেও এখনো বিকাশ ও তার দলবলের খোঁজ পায়নি পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়, তবে ওই ঘটনায় ছেলের কাজে চরম ক্ষু’ব্ধ বিকাশের পরিবার। তার মা সরলা দেবী জানিয়েছেন, তার ছেলেকে যেনো মেরে ফেলে পুলিশ।
তিনি বলেন, গত চার মাস বিকাশের সঙ্গে দেখা হয়নি। ছোট ছেলের সঙ্গে লখনৌতে থাকি। তবে বিকাশের অ’পক’র্মের জন্য বার বার সমস্যায় পড়তে হয়েছে আমাদের।
ওর আ’ত্মস’মর্পণ করা উচিত। নইলে ওকে খুঁজে পেলেই এনকাউন্টার করে মারা হোক। সারা জীবন অনেক পাপ করেছে। ওকে গু’লি করে মেরে ফেলা উচিত।
এদিকে, পুলিশের ওপর হা’মলা’র পর ৩৬ ঘণ্টা কেটে গেলেও এখনো বিকাশ ও তার দলবলের খোঁজ পায়নি পুলিশ। তবে বিকাশের বাবা রাজকুমার দুবেকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ছেলের গতিবিধি জানার চেষ্টা হচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে উত্তরপ্রদেশের কানপুরে ৬০ মামলার আসামি স’ন্ত্রা’সী বিকাশ দুবেকে ধরতে গেলে অতর্কিত হামলার শি’কার হয় পুলিশ। এতে পুলিশের একজন সুপারিন্টেন্ডেন্ট, তিনজন এসআই ও চারজন কনস্টেবল ঘটনাস্থলেই নি’হত হন।
আনন্দবাজার জানিয়েছে, বিকাশ ও তার সঙ্গীদের গ্রে’ফতা’রের জন্য ২৫টি দল তৈরি করেছে পুলিশ। অ’ভিযা’নে নেমেছে স্পেশাল টাস্ক ফোর্সও।
বিকাশের অবস্থান সম্পর্কে জানতে পাঁচশোরও বেশি মোবাইলের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তার ব্যাপারে তথ্য দিলে ৫০ হাজার টাকা পুরস্কারেরও ঘোষণা করা হয়েছে।




