330054

গত ২৪ ঘন্টায় মৃ’ত ৫৫ জনের সম্পর্কে যা জানানো হয়েছে

নিউজ ডেস্ক।। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আ’ক্রান্ত হয়ে ৫৫ জন মারা গেছে। এ নিয়ে করোনা আ’ক্রান্ত হয়ে মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৫২ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৮৮ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৭৩৮ জনের করোনাভাইরাস শ’নাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শ’নাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯০৪ জন। মোট সুস্থ হয়েছেন ৭২ হাজার ৬২৫ জন।

আজ রোববার (৫ জুলাই) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

মৃ’ত ৫৫ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪১ জন এবং বাড়িতে ১৪ জন। এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মৃ’ত্যুবরণ করেছেন।

এদিকে ‘মৃ’ত ৫৫ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ১৮ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ০-১০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ১৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৩ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৯ জন, ৭১-৮০ বছরের মধ্যে ১২ জন মা’রা গেছেন।

ad

পাঠকের মতামত