মালয়েশিয়ার ফ্লাইট নিয়ে নতুন খবর দিল বাংলাদেশ বিমান
নিউজ ডেস্ক।। আগামী ৩১ অগাস্ট পর্যন্ত সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ বিমান।
জানা যায় করোনা পরিস্থিতির জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (৪ জুলাই) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনায় উদ্ভূত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক রুট সিঙ্গাপুর ও কুয়ালালামপুরে ৩১ আগস্ট পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত করা হলো। পরবর্তী সময়ে কবে ফ্লাইট চালু হবে, তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
এছাড়া ‘ঢাকায় ফ্লাইট চালানোর অনুমতি পেলো মালয়েশিয়ার মালিন্দো এয়ার’।
ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি পেলো মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার লায়ন এয়ার গ্রুপের মালিকানাধীন মালিন্দো এয়ার এবং শ্রীলঙ্কার মিহিন লঙ্কা এয়ারলাইনস।
তবে কবে থেকে আবারও যাত্রীসেবা দেওয়া হবে সেই ঘোষণা দেয়নি বিমান সংস্থা দুটি




