করোনায় মা’রা গেলেন ‘গরিবের ডাক্তার’
নিউজ ডেস্ক।। নভেল করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে মা’রা গেলেন বেনাপোলে গরিবের ডাক্তার হিসেবে পরিচিত আমজাদ হোসেন (৬২)। গতকাল শনিবার রাতে ঢাকার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মা’রা যান।
প্রশাসনের সহযোগিতায় আজ রোববার বেনাপোলের ভবেরবের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আ’ক্রান্ত ছিলেন।
করোনা পরীক্ষার জন্য গত ২৮ জুন ওই চিকিৎসক নমুনা পরীক্ষার জন্য দেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পরদিন পাঠানো প্রতিবেদনে তার করোনা পজিটিভ আসে। তারপর থেকেই বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। গত ১ জুলাই তিনি ঢাকায় চিকিৎসার জন্য আসেন।
বেনাপোলের দরিদ্র মানুষের চিকিৎসার ভরসাস্থল ছিলেন আমজাদ হোসেন। করোনার শুরু থেকেই তিনি ছিলেন সম্মুখসারির যোদ্ধা।
যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইউসুফ আলী জানান, ওই স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অ্যাসিটেন্ট হিসেবে কর্মরত ছিলেন আমজাদ হোসেন। গত বছরের প্রথম দিকে তিনি অবসরে যান।
পরে তিনি বেনাপোলের প্রথম ক্লিনিক রজনী ক্লিনিক চালু করেন। বেনাপোলে আর কোনো স্বাস্থ্যসেবা ক্লিনিক বা হাসপাতাল নেই। তার মৃ’ত্যুতে যশোরের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, বেনাপোল প্রেস ক্লাব, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক-সমাজিক সংগঠন গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।




