৭ জুলাই পর্যন্ত ঢাকা থেকে সিলেট যেতে হবে বিকল্প পথে
নিউজ ডেস্ক।। সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতু মেরামতের জন্য বিকল্প পথে যান চলাচলের নির্দেশনা দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
সড়ক ও জনপদ বিভাগের সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া জানিয়েছেন,শুক্রবার সকাল থেকে এ দুই সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
আগামী ৭ জুলাই ভোর ৬টা পর্যন্ত মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। সড়ক ও জনপথ বিভাগ এ সময় বিকল্প হিসেবে শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে।
রিতেশ বড়ুয়া জানান, ঢাকা থেকে এ মহাসড়কের ১৯২ কিলোমিটার দূরে শেরপুর সেতু এবং ১৯৭ কিলোমিটার দূরে কাগজপুর সেতু মেরামত কাজ শুরু হয়েছে। মেরামত কাজ চলাকালে সেতু দুইটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। সূত্র: বিডি নিউজ, ঢাকা টাইমস






