329829

একদিনে করোনাভাইরাতে আরও ২৯ জনের মৃ’ত্যু

নিউজ ডেস্ক।। দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আ’ক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জন মা’রা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট এক হাজার ৯৯৭ জন মা’রা গেলেন।

একই সময়ে আ’ক্রান্ত হিসেবে শ’নাক্ত হয়েছেন আরও তিন হাজার ২৮৮ জন। ফলে মোট শ’নাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৯ হাজার ৬৭৯ জনে।

শনিবার (৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনাভাইরাস শ’নাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৮৭১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৪ হাজার ৭২৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো আট লাখ ৩২ হাজার ৭৪টি।

নতুন নমুনা পরীক্ষায় করোনা শ’নাক্ত হয়েছে আরও তিন হাজার ২২৮ জনের মধ্যে। ফলে শ’নাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৯ হাজার ৬৭৯ জনে। আ’ক্রান্তদের মধ্যে মা’রা গেছেন আরও ২৯ জন। এ নিয়ে মোট মৃ’ত্যু হয়েছে এক হাজার ৯৯৭ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৬৩৭ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৭০ হাজার ৭২১ জনে।

ad

পাঠকের মতামত