গত ২৪ ঘন্টায় মৃ’ত ২৯ জনের সম্পর্কে যা জানানো হয়েছে
নিউজ ডেস্ক।। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আ’ক্রান্ত হয়ে ২৯ জন মা’রা গেছেন। এ নিয়ে করোনা আ’ক্রান্ত হয়ে মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৯৯৭ জনে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭২৭ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ২৮৮ জনের করোনাভাইরাস শ’নাক্ত হয়েছে।
ফলে দেশে করোনা শ’নাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭৩ জন। সব মিলে সুস্থ হয়েছেন ৬৪ হাজার ৭২১ জন।
আজ শনিবার (৪ জুলাই) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
মৃত ২৯ জনের মধ্যে হাসপাতালে মা’রা গেছেন ২৪ জন এবং বাড়িতে ১ জন। এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ২ জন, এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মৃ’ত্যুবরণ করেছেন।
এদিকে মৃ’ত ২৯ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ২১ জন পুরুষ ও ৮ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ১১-২০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ১ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৯ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১-৮০ বছরের মধ্যে ১ জন এবং ৮১-৯০ বছরের মধ্যে ২ জন মা’রা গেছেন।




