329845

করোনা আক্রা’ন্ত হয়ে বিএনপির সাবেক মন্ত্রী গিয়াস উদ্দিনের মৃ’ত্যু

নিউজ ডেস্ক : সাবেক মন্ত্রী ও শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এটিএম গিয়াস উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উনি (গিয়াস উদ্দিন) করোনা আক্রা’ন্ত ছিলেন। কিন্তু গত এক সপ্তাহ আগে পরীক্ষায় করোনা নেগেটিভ আসে।

এরপর গতকাল রাতে গ্রিন লাইফ হাসপাতালে মা’রা যান। শ্যামা ওবায়েদ আরও বলেন, শনিবার বাদ জোহর জানাজা শেষে মোহাম্মদপুরের একটি কবরস্থা’নে তাকে দা’ফন করা হবে।

এদিকে এটিএম গিয়াস উদ্দিনের মৃ’ত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ad

পাঠকের মতামত