ধ’র্ষণের পর খু’ন করাই ছিল তার নে’শা!
ডেস্ক রিপোর্ট : একের পর এক মহিলাকে ধ’র্ষণে’র পর খু’ন করাই ছিল তার নে’শা। অবশেষে সিরিয়াল কিলার হিসেবে অ’ভিযুক্ত কামরুজ্জামানকে দোষী সাব্যস্ত করল ভারতের পশ্চিমবঙ্গের কালনা আদালত। এক নাবালিকাকে ধ’র্ষণের পর খু’ন করার মা’মলায় বৃহস্পতিবার অতিরিক্ত জেলা দায়রা আ’দালতের বি’চারক এই রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, আগামী সোমবার তার সাজা ঘোষণা করা হবে। একই কায়দায় একের পর এক মহিলাকে খু’নের ঘটনায় রাজ্যজুড়ে চা’ঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। এক বছর মা’মলা চলার পর কামরুজ্জামানকে দোষী সাব্যস্ত করল আদালত।
গত কয়েক বছর ধরে কালনা মহকুমা জুড়ে একের পর এক মহিলাকে চেন দিয়ে পেঁচিয়ে মাথায় লোহার রড দিয়ে আ’ঘাত করে খু’ন করা হচ্ছিল। একই কায়দায় একের পর খু’নের ঘটনায় এলাকায় আ’তংক ছড়িয়ে পড়ে। কূল-কিনারা করতে না পেরে চিন্তিত হয়ে পড়ে পুলিশও।
গত বছর ৩০ মে কালনা থানার সিঙ্গের কোনে বিডিও অফিস সংলগ্ন এলাকায় এক দশম শ্রেণীর ছাত্রীকে বাড়িতে একলা পেয়ে মারধর ধ’র্ষণ ও পাশবিক নি’র্যাতন চালানোর অ’ভিযোগে কামরুজ্জামানকে গ্রে’ফতার করে পুলিশ। বেশ কয়েকদিন পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ওই ছাত্রীর মৃ’ত্যু হয়। ওই নাবালিকা বাড়িতে মায়ের সঙ্গে থাকতো। মা গৃহ পরিচারিকার কাজ করতেন। সেদিন দুপুরে ওই ছাত্রীর ঘরে একলা থাকার ব্যাপারে নিশ্চিত হয়ে বাড়িতে ঢুকেছিল অ’ভিযুক্ত কামরুজ্জামান। বিকেলে বাড়ি ফিরে মেয়েকে র’ক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় দেখতে পান মা।
কামরুজ্জামানের বি’রুদ্ধে অ’ভিযোগ, ওই ছাত্রী একলা আছে বুঝে বাড়িতে ঢুকে পড়ে সে। এরপর ওই ছাত্রীকে ধ’র্ষ’ণ ও নি’র্যাত’নের পাশাপাশি তার মাথায় লোহার রড দিয়ে আ’ঘাত করে সে। শ্বাসরোধ করে খু’নেরও চেষ্টা হয়। ওই ছাত্রী অচৈতন্য হয়ে পড়লে মৃ’ত্যু হয়েছে ভেবে বাড়িতে লুটপাট চালিয়ে অ’ভিযুক্ত চম্পট দেয়। ২ জুন কালনার কাখুঁরিয়া এলাকা থেকে কামরুজ্জামানকে গ্রে’প্তার করে কালনা থানার পুলিশ।
অ’ভিযুক্ত কামরুজ্জামানের বি’রুদ্ধে সিঙ্গের কোনে নাবালিকাকে খু’ন ধ’র্ষণ লুটপাটসহ পাঁচটি ধারায় মা’মলা করা হয়। এক বছর মা’মলা চলার পর সিঙ্গের কোনে ছাত্রীকে খু’ন ধ’র্ষণ পকসো সহ অন্যান্য ধারায় শুনানির পর কালনা অতিরিক্ত জেলা দায়রা আ’দালতের বি’চারক তপন কুমার মন্ডল অ’ভিযুক্ত কামরুজ্জামানকে দোষী সাব্যস্ত করেন। তবে তার বি’রুদ্ধে ওঠা যাবতীয় অ’ভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে দোষীসাব্যস্ত কামরুজ্জামান। উৎস: কালের কণ্ঠ




