করোনা সন্দেহে স্পর্শ করল না কেউ, বিমানবন্দরের সামনে ধুঁকে ধুঁকে নারীর মৃ’ত্যু
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের আ’তঙ্কে আবারো অ’মানবিক ঘটনা ঘটল ভারতের কলকাতা শহরে। বিমানবন্দর বাস স্ট্যান্ড এলাকায় এক নারীকে জ্বরে কাঁপতে দেখে করোনাভাইরাসে আ’ক্রান্ত সন্দেহে কেউ এগিয়ে গেল না।
কিছুক্ষণ ওইভাবে পড়ে থেকে তিনি মা’রা যান। চার ঘণ্টা পর নারীকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃ’ত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
প্রত্য়ক্ষদর্শীরা বলছেন, সময় মতো তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হলে ম’র্মান্তিক পরিণতি ঘটতো না।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে। কলকাতা বিমানবন্দর বাসস্ট্যান্ডের পেছনে এক অসুস্থ নারীকে দেখতে পান আশেপাশের লোকজন।
ওই নারী কাঁপছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ৪৫ বছর বয়সী নারী জ্বরে আ’ক্রান্ত বলে প্রাথমিকভাবে মনে হয় তাদের। এরপরই সকলে করোনা নিয়ে আ’তঙ্কিত হয়ে পড়েন।
নারী কি করোনায় আ’ক্রান্ত? এই প্রশ্ন মনে হওয়ায় কেউ আর তার কাছে যায়নি। খবর দেওয়া হয় ট্রাফিক পুলিশে। তারাও ব্যাপারটি নিয়ে চিন্তিত হয়ে পড়েন।
তবে উদ্ধারে এগিয়ে আসেননি কেউ। ট্রাফিকের পক্ষ থেকে বিকেল ৪টার কিছু আগে বিমানবন্দর থানায় খবর দেওয়া হয়। ৪টা নাগাদ ওই নারী জ্বরে কাঁপতে কাঁপতে নিস্তেজ হয়ে পড়েন।
এরপর বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে করোনা আতঙ্কে তাকে তুলে হাসপাতালে ভর্তি করতে কেউ তেমন উদ্যোগ নেয়নি বলে অ’ভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা ৭টা নাগাদ তাকে উদ্ধার করা হয়। ততক্ষণে তার প্রাণ চলে গেছে।










