329633

আরও ৪২ জনের প্রা’ণ কাড়ল করোনাভাইরাস

নিউজ ডেস্ক।। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের প্রা’ণ কেড়ে নিয়েছে করোনাভাইরাসে (কোভিড-১৯)। এ নিয়ে ভাইরাসটিতে মোট এক হাজার ৯৬৮ জনের মৃ’ত্যু হয়েছে। একই সময়ে আ’ক্রান্ত হিসেবে শ’নাক্ত হয়েছেন আরও তিন হাজার ১১৪ জন। ফলে মোট শ’নাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৬ হাজার ৩৯১ জনে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বরাবরের মতো বুলেটিনে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ প্রয়োজনীয় পরামর্শ দেশবাসীর উদ্দেশে তুলে ধরা হয়।

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব এখন মৃ’ত্যুপুরীতে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে এ ভাইরাসে আ’ক্রান্তের সংখ্যা এক কোটি ১০ লাখ প্রায়। মৃ’তের সংখ্যা পাঁচ লাখ ২৪ হাজারের বেশি। তবে সাড়ে ৬১ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শ’নাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃ’ত্যু হয় ১৮ মার্চ।

ad

পাঠকের মতামত