329724

মা’তাল বিএসএফ সদস্যকে ধরেও গু’লি করেনি বিজিবি

নিউজ ডেস্ক।। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ’র মুসলিমপুর ক্যাম্পের এক সদস্যকে অ’স্ত্রস’হ মাতাল অবস্থায় রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশের ভূখণ্ডে উদ্ধার করেছে এলাকাবাসী।

এলাকাবাসীরা জানায়, শুক্রবার( ৩ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী এলাকায় ঢুকে পড়ে ভারতীয় বিএসএফের সদস্য আসাদ। তিনি ভারতীয় ৪৪ বিএসএফ ব্যাটালিয়নের আলিপুর ক্যাম্পের সদস্য।

এ সময় ওই বিএসএফ সদস্য মাতাল অবস্থায় ছিলেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা নিকটস্থ চাঁনশিকারী বিজিবি ক্যাম্পে খবর দেয়। বিজিবি সদস্যরা তাকে ক্যাম্পে নিয়ে যান।

ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ইয়াজদানি জজ জানান, ভারতীয় কাঁটাতারের বেষ্টনী পেরিয়ে একজন বিএসএফ সদস্য অস্ত্রসহ বাংলাদেশের ভুখণ্ডে ঢুকে পড়ে। চাঁনশিকারী বিজিবি ক্যাম্পের কাছে আসলে এলাকাবাসী তাকে আ’টক করে। এ সময় তিনি মা’দকা’সক্ত ছিলেন। পরে তাকে বিজিবি সদস্যদের হাতে তুলে দেয়া হয়।

বিএসএফ অনেকবার বাংলাদেশে ঢুকে পড়লেও আজো তাদের সাথে মানবিক আচরন করা হয়। এদিকে বিএসএফ কর্তৃক সী’মান্তে গু’লি করে বাংলাদেশীদের হ’ত্যা করবার হার বিগত কয়েকদিনে আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে দেশের বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। নিয়মিত বিজিবি-বিএসএফ বিভিন্ন বৈঠক হলেও সী’মান্ত হ’ত্যা এখনো শুন্যের কোঠায় আনা যায়নি। উৎস: ডিফ্রেস ৩৬০ ও সময়নিউজ।

ad

পাঠকের মতামত