329505

গোপন বৈঠককালে আ’লীগ নেতাসহ গ্রে’ফতার ১৩

নিউজ ডেস্ক।। ঝালকাঠির নলছিটিতে গোপন বৈঠকের সময় মোল্লারহাট ইউপির প্যানেল চেয়ারম্যান আক্কাস সরদারকে কুপি’য়ে হ’ত্যাচেষ্টা মা’মলার আ’সামি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানাসহ ১৩ জনকে গ্রে’ফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে তাদের ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় বৈঠক চলাকালে তাদের গ্রে’ফতার করা হয়।

জানা গেছে, গত ১০ জুন রাতে মোল্লারহাট বাজারে একা পেয়ে প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আক্কাস সরদারকে কু’পিয়ে হ’ত্যাচেষ্টা করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা ও তার সহযোগীরা। গু’রুতর অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ইউপি মেম্বার মিজানুর রহমান বাদী হয়ে ১৩ জুন নলছিটি থানায় ১৭ জনকে আ’সামি করে একটি মাম’লা দায়ের করেন। ঘটনার পর থেকে প’লাতক ছিলেন সোহেল রানাসহ মাম’লার আ’সামিরা।

বৃহস্পতিবার সকালে আ’সামিরা মোল্লারহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় গো’পন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অ’ভিযান চালায়। এ সময় হ’ত্যা’চেষ্টা মাম’লার প্রধান আ’সামি সোহেল রানা ও ইউনিয়ন যুবলীগ নেতা সেলিম হাওলাদারসহ ১৩ জনকে গ্রে’ফতার করা হয়।

মা’মলার ত’দন্তকারী কর্মকর্তা মোল্লারহাট পুলিশ ত’দন্ত কেন্দ্রের এসআই নূরে আলম বলেন, সকাল সোয়া ৫টার দিকে গো’পন বৈঠক করছিলেন সোহেল রানার নেতৃত্বে আ’সামিরা। পুলিশ তাদের চারদিক থেকে ঘিরে গ্রে’ফতার করে।

নলছিটি থানার পরিদর্শক (ত’দন্ত) আ. হালিম তালুকদার বলেন, এ মামলার মূল আ’সামিসহ ১৩ জনকে গ্রে’ফতার করা হয়েছে। অন্যদের গ্রে’ফতারের চেষ্টা চলছে। উৎস: যুগান্তর।

ad

পাঠকের মতামত