সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গু’লিতে বাংলাদেশি নি’হত
নিউজ ডেস্ক।। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে গোয়াইনঘাট উপজেলা দমদমিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। নি’হত সিরাজ মিয়া (৪৫) এবং আ’হত নাজিম উদ্দিন (৩৮) দমদমিয়া গ্রামের বাসিন্দা।
ম’রদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আ’হত নাজিম বাংলাদেশে ফেরত আসার পর প’লাতক আছেন।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ ইউসুফ জামিল জানান, বিকাল ৪টার দিকে পাহাড়তলী গ্রাম দিয়ে চার বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করে। তাদের উপস্থিতি টের পেয়ে ভারতীয় খাসিয়া পল্লীর বাসিন্দারা দেশীয় আ’গ্নেয়া’স্ত্র দিয়ে গু’লি চালায়। এতে একজন নি’হত এবং আরেকজন আহ’ত হন।
তিনি বলেন, টহলরত বিজিবি সদস্যরা জনগণকে অবৈধভাবে সীমান্ত পারাপার হয়ে ভারতে যাওয়ার ব্যাপারে নি’ষেধা’জ্ঞা দিয়ে আসছে। এ ব্যাপারে স্থানীয় গণ্যমান্যদের সহযোগিতা চাওয়া হচ্ছে। করোনাভাইরাস ম’হামা’রী পরিস্থিতির মধ্যেও সীমান্তে টহল ও নজরদারী অব্যাহত রয়েছে।
২০ জুন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে কাঠ চু’রি করতে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে ভারতীয় খাসিয়া নাগরিকদের গু’লিতে নি’হত হন এক বাংলাদেশি।






